Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাররুন। ছবি: যুগান্তর

Advertisement

নওগাঁর নিয়ামতপুরে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সুকান্ত শাহা এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে হাররুন (৪২) এবং সন্তোষপাড়া গ্রামের নাজিরের ছেলে টুয়েল (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তারা গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে আটকের পর শরীর তল্লাশি করে টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হাররুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরবর্তী পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

মামলাটির তদন্ত এবং তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সুকান্ত শাহা আসামি হাররুনের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আরেক আসামি টুয়েল পলাতক রয়েছে।  

মামলাটি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির এবং রাষ্ট্র কর্তৃক আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন অ্যাডভোকেট এসএম জুবায়ের। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ইলিয়াস কবির বলেন, মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড একটি নজির। আদালত যে রায় দিয়েছেন এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী এসএম জুবায়ের বলেন, আসামি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল এমন তথ্য প্রমাণ না পাওয়া সত্ত্বেও রায় ঘোষণা করা হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

পুকুরে গোসলে নেমে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থ

মাদক-জুয়ায় যুবকরা জড়াচ্ছে চাঁদাবাজিতে

ঢাকা দক্ষিণ সিটি মাদক-জুয়ায় যুবকরা জড়াচ্ছে চাঁদাবাজিতে

সামাজিক আন্দোলন গড়ে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আজাদ

সামাজিক আন্দোলন গড়ে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আজাদ

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

দেশে মাদকাসক্তদের ৬৯ শতাংশ চিকিৎসা পেতে চান, পান মাত্র ১৩ শতাংশ

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ইয়াবাসহ গ্রেফতার মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

আরও পড়ুন

বরিশাল সিটিতে মনোনয়ন বিএনপিতে শিরিন-আলাল-চান-নাসের-ফারুকসহ ১১ জন, জামায়াতে একক

বিএনপিতে শিরিন-আলাল-চান-নাসের-ফারুকসহ ১১ জন, জামায়াতে একক

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম