Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাস মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম

বাস মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী তামিম মাতব্বর (২৫) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতব্বরের ছেলে। অন্যদিকে নিহত ইজিবাইক যাত্রী খবির উদ্দিনের (৮০) বাড়ি ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস শান্তিপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামিম মাতব্বরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত খবির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম