Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে দুগ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম

ময়মনসিংহ মেডিকেলে দুগ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইদিন সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এম-৬১ ব্যাচের শিক্ষার্থী হামিদুর রহমান ও আসাদুল্লাহ মোয়াজের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়। প্রথমে কথাকাটাকাটির জেরে হামিদুর তার কক্ষে নিয়ে মোয়াজকে মারধর করেন। পরে মোয়াজ রড নিয়ে চা দোকানের সামনে হামিদুরের ওপর হামলা চালালে তার মাথা ফেটে যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার কিছুক্ষণ পর পুলিশ অভিযুক্ত মোয়াজকে আটক করে নিয়ে যাওয়ার সময় হোস্টেল গেটের সামনে আবারও হামলার শিকার হন। হামিদুরের পক্ষের এক জুনিয়র শিক্ষার্থী নাফিউল পুলিশ বেষ্টনীর মধ্যেই মোয়াজের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কলেজের ভাইস প্রিন্সিপাল ডা.মতিউর রহমান জানান, জরুরি সিদ্ধান্ত হিসেবে ক্লাস-পরীক্ষা স্থগিত ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান জানান, আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদুর ময়মনসিংহ হাসপাতালেই চিকিৎসাধীন। উদ্ভূত পরিস্থিতিতে সাত দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম