বিএনপি নেতা সাময়িক বহিষ্কার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে সাময়িক বহিষ্কার হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে (মনির) সাময়িক বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন বলেন, রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যে কারণে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। অভিযোগ রয়েছে বা দলীয় শৃংখলা ভঙ্গ করবে এমন কারও দলে স্থান হবে না।

