Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দ্বিতীয় স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল

Advertisement

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম

দ্বিতীয় স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল

স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও নয়ন সরদারের জীবিকার প্রধান মাধ্যমটি পুড়ে ছাই হয়ে যায়। ছবি: যুগান্তর

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দুই স্ত্রীর দ্বন্দ্বের মধ্যে দ্বিতীয় স্ত্রী শামিমা স্বামীর উপার্জনের একমাত্র অবলম্বন মোটরসাইকেলে আগুন দেন। এতে ভুক্তভোগী নয়ন সরদারের বাইকটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের আংশিক ক্ষতি হয়। 

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার মিত্রসেনপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন ওই গ্রামের মৃত ওসমান আলী সরদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেলচালক। 

জানা গেছে, প্রায় তিন বছর আগে তিনি বেনটিয়া গ্রামের কাদের সরদারের মেয়ে শামিমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। এরপর থেকে পরিবারে কলহ লেগেই ছিল।

নয়নের প্রথম স্ত্রী ফাতেমা বেগম জানান, দ্বিতীয় স্ত্রী শামিমা নিয়মিত বাড়িতে থাকতেন না এবং এলেই ঝগড়া করতেন। শুক্রবার সন্ধ্যায়ও তিনি এসে ঝগড়া করে চলে যান। পরে শনিবার ভোরে এসে উঠানে রাখা মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যান।

নয়ন সরদার বলেন, ভোরে বিকট শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি মোটরসাইকেলে আগুন জ্বলছে এবং ঘরের টিনেও আগুন লেগেছে।পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার জীবিকার প্রধান মাধ্যমটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় নয়ন সরদার গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার এসআই মেজবা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

আরও পড়ুন

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম