Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে হামে আরও এক শিশুর মৃত্যু, তিন মাসে আক্রান্ত প্রায় ৪০০

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

ফরিদপুরে হামে আরও এক শিশুর মৃত্যু, তিন মাসে আক্রান্ত প্রায় ৪০০

Advertisement

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামে নতুন করে ৩৬ শিশু আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯৩ ও মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলাভিত্তিক নতুন আক্রান্তদের মধ্যে চারভদ্রাসনে চারজন, নগরকান্দায় দুইজন এবং সালথায় একজন রয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যেও নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৫ জন এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। এ পর্যন্ত দুই হাসপাতালে মোট ২২৭ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত চারজনের হামের সংক্রমণ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে।  হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আরও পড়ুন

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম