সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর জেলা পরিষদের দুটি ভবনের ছাদে স্থাপিত ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নেট মিটারিং পদ্ধতির আওতায় এ পরিচ্ছন্ন বিদ্যুৎ যুক্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) মধ্যে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, জেলা পরিষদের প্রকৌশল ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন প্যানেল স্থাপন করেছে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড’। চুক্তি অনুযায়ী আগামী ২০ বছর প্রতিষ্ঠানটি এ প্ল্যান্টের মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইলিয়াসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এবং ওজোপাডিকো-১-এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই মডেল দেশের পরিবেশবান্ধব জ্বালানি নীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
