Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

Advertisement

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুর থেকে শুরু হয়ে রাত অবধি এ অভিযান চলে।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে গাফিলতি ও হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে পাঠানো, আউটসোর্সিং নিয়োগে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রির মতো একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও প্রশাসনিক শাখা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। এদিকে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, তদন্তকাজে দুদক টিমকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

ফরিদপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ রহমান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে প্রধান কার্যালয়ের অনুমতিসাপেক্ষে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, অভিযানে প্রাপ্ত যাবতীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনার পর ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন আকারে পাঠানো হবে। অভিযান ও অনুসন্ধান পুরোপুরি সম্পন্ন হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

ফরিদপুরে শাশুড়ি ও পুত্রবধূর নামে সারের ডিলারশিপ

ফরিদপুরে শাশুড়ি ও পুত্রবধূর নামে সারের ডিলারশিপ

পদ্মায় বিলীন ৮ কোটি টাকার সেতু

পদ্মায় বিলীন ৮ কোটি টাকার সেতু

অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

আরও পড়ুন

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম