Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

Advertisement

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

নিখোঁজ সঞ্জিব মন্ডল। ছবি: যুগান্তর

Advertisement

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মধুটুকি গ্রামের বাসিন্দা সঞ্জিব মন্ডল (৩৭) নামে এক ব্যক্তি গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বিশ্বনাথ মন্ডল ও দূর্গা রানী মন্ডলের ছেলে। নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে।

পরিবার ও থানায় জিডি সূত্রে জানা যায়, সঞ্জিব মন্ডল ঢাকার স্বামীবাগে ইস্কন মন্দির সংলগ্ন একটি কম্পিউটার দোকানে কাজ করতেন। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে স্বামীবাগ ইস্কন মন্দিরের পাশের দিপ্ত সাহা কম্পিউটার দোকান থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের আগে গত ৯ এপ্রিল সকাল ৬টা ২২ মিনিটে তিনি তার বড় ভাই রাম মন্ডলের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

সঞ্জিব মন্ডলের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, মুখমন্ডল গোলাকৃতি। নিখোঁজের সময় তার পরনে শার্ট ও প্যান্ট ছিল বলে জানিয়েছে পরিবার।

অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত ১৯ এপ্রিল তারিখে ঢাকার গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯১৮) ও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে অভিযোগ করেছেন তার বড় ভাই রাম মন্ডল।

পরিবারের পক্ষ থেকে সঞ্জিব মন্ডলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজের বড় ভাই রাম মন্ডল ও বড় বৌদি চম্মা রানী মন্ডল বলেন, গত ১১ দিন ধরে আমার ছোট ভাই সঞ্জিব মন্ডল নিখোঁজ রয়েছে। এ নিয়ে আমরা চরম উদ্বেগের মধ্যে আছি। থানা পুলিশকে জানালেও এখন পর্যন্ত তার সন্ধান দিতে পারেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

মায়ের কাছে বেড়িয়ে ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্র

আরও পড়ুন

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম