Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাঁচ পুলিশ সদস্যকে আহত করে পালালেন আ.লীগ নেতা

Advertisement

Icon

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

পাঁচ পুলিশ সদস্যকে আহত করে পালালেন আ.লীগ নেতা

মো. কবির খান

Advertisement

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খানকে (৫২) গ্রেফতার করে পুলিশ। এ সময় লাঠিয়াল বাহিনী দিয়ে হামলা চালিয়ে ৫ পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে যান ওই আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মুন্সিরচর বাজার থেকে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় মো. কবির খান (৫২) ও  তার লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশদের কিলঘুসি ও লাঠিসোটার আঘাত করে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় চরভদ্রাসন থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। ঘটনার পর আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আওয়ামী লীগ নেতা কবির খান উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত ছুরমান খানের মেজো ছেলে। মঙ্গলবার কবির খানের সঙ্গে যোগাযোগ করতে বারবার ফোন করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

চরভদ্রাসন থানার ওসি ছুটিতে থাকায় থানার দায়িত্বে থাকা এসআই রফিকুল ইসলাম জানান, ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা ও বহু অভিযোগ রয়েছে। গোপন সংবাদে তাকে গ্রেফতার করতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পার হয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর নামক একটি বাজারে ওতপেতে থাকে পুলিশ। পুলিশ আসামির হাতে হ্যান্ডকাফ পরানোমাত্রই ধস্তাধস্তি শুরু করে। এ সময় কবির খানের চিৎকারে ২০-২৫ জনের লাঠিয়াল বাহিনী ছুটে এসে পুলিশের ওপর হামলা চালায়। তারা কিলঘুসি ও লাঠির আঘাতে পুলিশদের জখম করে হ্যান্ডকাপ পরা অবস্থায় আওয়ামী লীগ নেতা কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম