Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা

বরিশালে বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা

Advertisement

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরও বিদ্যুৎ না থাকায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকির কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা।

এতে মুহূর্তের মধ্যেই সেখানে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিদ্যুৎ দেওয়ার দাবি জানান অভিভাবকরা।

যদিও জানা গেছে, বিদ্যুতের তার চুরি হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন বেশ কয়েকবার লোডশেডিং হওয়ার ফলে পড়াশোনায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে কেন্দ্রে বিদ্যুৎ না থাকাটা দুঃখজনক। এতে পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান তারা।

এদিকে জানা গেছে সোমবার রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়। এর ফলে বিদ্যুৎ ছিল না কেন্দ্রে। 

তবে অভিযোগ পেয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কথা জানান তিনি।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেন, আমি বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। দ্রুত সংযোগ স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি হবে না বলেও জানান তিনি। 

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৮২২ জন। মোট এক হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এছাড়া পরীক্ষা উপলক্ষে ৮০টি ভিজিলেন্স টিম কাজ শুরু করেছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন ও ছাত্রী রয়েছেন ৪৩ হাজার ৮৮৭ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

বরিশাল বোর্ড খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

আরও পড়ুন

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম