Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মার চরে চরমপন্থিদের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ গুলিবিদ্ধ ৫ পুলিশ

Advertisement

Icon

পাবনা ও কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম

পদ্মার চরে চরমপন্থিদের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ গুলিবিদ্ধ ৫ পুলিশ

হাসপাতালে আহতরা। ছবি: যুগান্তর

Advertisement

কুষ্টিয়ার পদ্মা নদীতে পুলিশের সঙ্গে চরমপন্থি সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের চরভবানিপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ-ফঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি গ্রুপ। এ সময় ঈশ্বরদী নৌ পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে বাল উত্তোলনে বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলে নৌ পুলিশের ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। 

ওই প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে চরমপন্থিদের ২০ থেকে ২৫ জনের একটি স্বশস্ত্র গ্রুপ ছিল। গোলাগুলিতে ওই গ্রুপের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি জানান। তবে তারা পালিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শাহিনুর হক নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমরা সকালে শুনেছি। আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবো। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম