Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা

Advertisement

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম

এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা

এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা। ছবি: যুগান্তর

Advertisement

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন তার চাচা নজরুল ইসলাম (৩৩)। 

মঙ্গলবার (২১ এপ্রিল) পিরোজপুরের মঠবাড়িয়ায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত বিথী আক্তারকে (১৫) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিথী তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামের মো. বাদল হাওলাদারের মেয়ে ও তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিথী আক্তারের বাবা বাদল হাওলাদারের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে তার চাচাতো চাচা নজরুল ইসলাম ও মো. রাহাতের (১৮) সঙ্গে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। বিষয়টি বিথী অভিযুক্তদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে চাচা নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাত ভেঙে যায়।

আহত বিথীকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ও হাড়ের জখম গুরুতর হওয়ায় চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

মঠবাড়িয়ায় ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, ছেলে পুলিশ হেফাজতে

মঠবাড়িয়ায় ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, ছেলে পুলিশ হেফাজতে

৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে

৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ

ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম