Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

ঈশ্বরদী কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রশিবিরের কর্মীরা

Advertisement

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর শিবিরের হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রশিবিরের কর্মীরা।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান বলেন, ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এজন্য কলেজ কর্তৃপক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। বেলা সাড়ে ১১টার দিকে বকুলের মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে দুইপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে শিবিরের সভাপতি বলেন, কে বা কারা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ শতাধিক শিবির কর্মী বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর করে।

দুপুরে ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুইপক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম