Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগী তরুণী একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন।

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল ভুক্তভোগী ওই চাকমা তরুণীর বন্ধু অংশুইচিং মারমা চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে তার বাসায় ওঠেন। এ বিষয়ে একই বাসায় বসবাসকারী ওকরাইজা মারমা এলাকার পরিচিত ওথাইইনু মারমাকে জানালে তিনি আপ্রমং মারমা ও থুয়াইচিং মারমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন। এক পর্যায়ে ১৯ এপ্রিল ভুক্তভোগী তরুণীকে ওকরাইজা মারমার সহায়তায় ব্যারিস্টার কলেজ রোডের সিরাজ বিল্ডিংয়ের পঞ্চম তলায় আপ্রমং মারমার ভাড়া বাসায় নিয়ে যায়। 

এরপর আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আত্মগোপনে চলে যায়। 

শুক্রবার সকালে বিষয়টি ইপিজেড থানার ওসিকে জানালে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ইপিজেড থানার ওসি আতিকুর রহমান যুগান্তরকে বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

গভীর রাতে এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম