Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজবাড়ীতে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর, শ্যালক-দুলাভাই আটক

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

রাজবাড়ীতে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর, শ্যালক-দুলাভাই আটক

ছবি: যুগান্তর

Advertisement

রাজবাড়ীতে কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় শ্যালক-দুলাভাইসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর কামারদা গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. মাসুম (৩৩) এবং একই উপজেলার বহরপুর খালকোলা এলাকার মো. বাচ্চু মোল্লার ছেলে ও মাসুমের শ্যালক মো. ছাবিত মোল্লা (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাসুম ও ছাবিতসহ তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ীতে আসেন। পরে তারা ট্রেন থেকে নেমে অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী অটোরিকশাটি ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছলে সেখানে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক কনস্টেবল আছাদ।

এ সময় কনস্টেবল আছাদ কর্তব্য পালনের অংশ হিসেবে অটোরিকশাটি থামার সংকেত দিলে বিষয়টি নিয়ে যাত্রীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অটোরিকশা থেকে নেমে কনস্টেবল আছাদের সঙ্গে মাসুম ও ছাবিতের ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় ২০ মাসে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৫১৯

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম