Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট পিস্তল-গুলি উদ্ধার

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট পিস্তল-গুলি উদ্ধার

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশ পথসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানায় র‌্যাব-১১।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে জানতে পারে, ওই এলাকায় স্কচটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে আছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

এ সময় ঝোপঝাড়ের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে খুলে দেখা যায়, একটি ৭.৬২ সেমি অটোমেটিক ‘৫৪ চায়না’ পিস্তল এবং ১২ বোর শটগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে। উদ্ধারকৃত পিস্তল ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ বলছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

হত্যার শিকার শুভর শেষবিদায় আটকে আছে ‘কাগজে’

হত্যার শিকার শুভর শেষবিদায় আটকে আছে ‘কাগজে’

প্রিপেইড মিটার বাতিলের দাবি, নারায়ণগঞ্জে গণঅনশন

প্রিপেইড মিটার বাতিলের দাবি, নারায়ণগঞ্জে গণঅনশন

নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩

নামে নামে জমে টানে! স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককে হত্যা: গ্রেফতার ৩

ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪

ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, এলোপাথাড়ি গুলিতে আহত ৪

আরও পড়ুন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম