Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল মা-মেয়ের

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল মা-মেয়ের

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের রামু উপজেলায় বন্যহাতির আক্রমণে এক মা ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ছেমন আরা (২৫) ও তার তিন বছর বয়সি কন্যা আসমা বিবি। তারা মো. একরাম মিয়ার স্ত্রী ও মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে তিনটি বন্যহাতির পাল হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে। পালটি কলোনির কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আশপাশের গাছপালা উপড়ে দেয়। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিন জানান, শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তার স্ত্রী। তাদের সঙ্গে ছিল দুই শিশু সন্তান। এ সময় হাতির পালটি তাদের দিকে তেড়ে এলে একরাম মিয়া ছয় বছর বয়সি ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত সরে গিয়ে প্রাণে বাঁচেন। তবে ছেমন আরা ও তার মেয়ে আসমা বিবি হাতির আক্রমণের মুখে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদিন বাবুল বলেন, হাতির পালটি অত্যন্ত আক্রমণাত্মক ছিল। হঠাৎ আক্রমণের কারণে মা-মেয়ের পালানোর কোনো সুযোগ ছিল না। পরে হাতিরা আশপাশের গাছের আম ও কাঁঠাল খেয়ে পাশের পাহাড়ে চলে যায়।

তিনি জানান, নিহত পরিবারটি রোহিঙ্গা নাগরিক। তারা দীর্ঘদিন ধরে বনবিভাগের জমিতে বসবাস করে আসছিলেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে খাবারের সন্ধানে বন্য হাতির পালটি খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় ঘোরাফেরা করছে। ফলে পুরো অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম