Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেলসহ বিএনপি বিজয়ী

Advertisement

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেলসহ বিএনপি বিজয়ী

বিজীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির এক বছর মেয়াদি (২০২৬–২০২৭) নির্বাচন আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছে।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (বিএনপি) এবং অ্যাডভোকেট আলহাজ্ব মো. নাজমুল আহসান (জামায়াত)। সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান (জামায়াত) ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (বিএনপি)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মহিউদ্দিন (জামায়াত) ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন (বিএনপি)। সহ-সাধারণ সম্পাদক (২টি পদ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক , অ্যাডভোকেট মো. আনোয়ার হোসাইন (জামায়াত) এবং অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সোহাগ ও অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস রানা (বিএনপি)।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু সাঈদ খান (জামায়াত) ও অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল (বিএনপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য (২টি পদ) পদে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম পাটোয়ারী (জামায়াত), অ্যাডভোকেট মারিয়াম আহমেদ ও অ্যাডভোকেট মো. এনামুল হক রাসেল (বিএনপি)।

আইনজীবী সমিতির ৫২০ জন ভোটার আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রর্থী সভাপতি এ্যাড. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: আরিফ হোসেন ৯ সদস্যের প্যানেলসহ নির্বাচিত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

বঞ্চিত রংপুর পেয়েছে গুরুত্ব প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম