Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কবি সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়তে হবে: এস এম জিলানী

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৩৪ পিএম

কবি সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়তে হবে: এস এম জিলানী

সংগৃহীত ছবি

Advertisement

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, কবি সুকান্ত ভট্রাচার্য তার কবিতায় গরিব ধনীর ব্যবধান, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য নিরাপদ বাসস্থান গড়ে তোলা সহ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।

তিনি বলেন, তার প্রতিটি কবিতায় প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে। এই প্রতিবাদী কবির আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলার আয়োজন করেছি।

রোববার (৩ মে) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধ করতে চাই। আমরা কবি সুকান্তের আদর্শকে ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে চাই।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কবি সুকান্ত ভট্রাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পৈত্রিক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে।

১৯৪৭ সালের ১৩ মে কবি সুকান্ত যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতার যাদবপুরের রেড অ্যান্ড কিওর হোমে মারা যান। প্রতি বছর কবি সুকান্তের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের আয়োজনে তার পৈত্রিক ভিটায় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়।

তারই ধারাবাহিকতায় এ বছরও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীন মেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

পরীক্ষার আগে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

পরীক্ষার আগে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

জাল দলিলের অভিযোগে কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার

জাল দলিলের অভিযোগে কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

আরও পড়ুন

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম