Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) রাতে পৌর ছাত্রদলের ৬নং ওয়ার্ডের সভাপতি পদ প্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার পর বুধবার রাতে এজাহারভুক্ত তরিক শেখ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে ইমন ইসলাম (২২) নামের এক ব্যক্তি। মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩নং আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ওইদিন ও রোববার (২ আগস্ট) রাতে ওই তোরণে দুবার আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুপাশ পুড়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা, ককটেল বিস্ফোরণ

কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা, ককটেল বিস্ফোরণ

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

‘দেশকে যারা বারবার রক্তাক্ত করেছে, তাদের দমনের পন্থা নেবে ছাত্রদল’

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার

আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ বলা নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা

সালমান-আনিসুলের মামলা ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ বলা নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা

আরও পড়ুন

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম