Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা, ককটেল বিস্ফোরণ

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা, ককটেল বিস্ফোরণ

ছবি: যুগান্তর

Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাবিল উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ার বাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আজকের হরতালের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের যানবাহন চলাচল করেছে। ব্যাংক, বীমা, স্কুল, কলেজ ও সরকারি বিভিন্ন দপ্তর খোলা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন, রাতে কে বা কারা আমাদের মাদ্রাসার গেটে তালা লাগিয়ে দিয়েছিল। আমরা সকালে মাদ্রাসায় এসে তালা দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে প্রবেশ করেছি। অন্যান্য দিনের মতো আজও আমাদের এখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা নাবিল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আজকের কর্মসূচীর তেমন কোনো প্রভাব এ উপজেলায় পড়েনি। অন্যান্য দিনের মতো আজও জনজীবন স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি সেই বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

কোটালীপাড়ায় ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা গরমিল, কর্মচারী উধাও

পরীক্ষার আগে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

পরীক্ষার আগে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ তোরণে আগুন, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

জাল দলিলের অভিযোগে কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার

জাল দলিলের অভিযোগে কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার

আরও পড়ুন

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’ ওসিকে ছাত্রলীগ নেতা

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম