Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেট সীমান্তে ২ কোটি টাকার অবৈধ মালামাল আটক

Advertisement

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:২৬ পিএম

সিলেট সীমান্তে ২ কোটি টাকার অবৈধ মালামাল আটক

ছবি: যুগান্তর

Advertisement

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা প্রায় দুই কোটি টাকার পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। রোববার (৩ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

জানা গেছে, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ-জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজার জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়।

আটক করা এসব মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৯০ লাখ আট হাজার ৭০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। আটক মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম