Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম

নির্মাণাধীন ভবনে প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ১৩

Advertisement

সিলেট নগরীতে ইরফান আলী (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডে অবস্থিত ‘নূর প্যালেস’ নামের একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইরফান আলী দীর্ঘ আড়াই বছর ধরে ওই ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্নসহ লাশ উদ্ধার করা হয়।

নিহত ইরফান আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত ও আলামত জব্দ প্রসঙ্গে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি হাতুড়িসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনে কর্মরত ১৩ জন নির্মাণ শ্রমিককে তাৎক্ষণিক আটক করে থানায় নেওয়া হয়েছে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের মাথায় ও শরীরে আঘাতের স্পষ্ট ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা হাতুড়ি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটন এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে আটক শ্রমিকদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

গ্যাসের পেমেন্ট সার্ভারে জালিয়াতি: বিল আত্মসাতের প্রমাণ পেল দুদক

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

আরও পড়ুন

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম