শিশু সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইলে আড়াই বছরের শিশু সন্তানের সামনেই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজল (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৪ মে) বিকালে র্যাব-৭ এর সহায়তায় ফেনী সদরের বিরলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
ঘটনার বিবরণে র্যাব জানায়, গত ২০ এপ্রিল সোমবার ওই নারী নান্দাইল থেকে তার আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভালুকায় যাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে গেলে তিনি নান্দাইল চৌরাস্তা এলাকায় পথ হারিয়ে ফেলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি নির্জন বিলের কাছে নিয়ে যান। সেখানে ৪-৫ মিলে শিশুটির সামনেই তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী নারী সেখানে স্থানীয় লোকজনের মাঝে আসামি কাজলকে শনাক্ত করলে সে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নান্দাইল থানায় দলবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় কাজলকে ফেনী থেকে গ্রেফতার করে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
