বিলের ধানখেতে বেড়েছে বিষধর সাপের উপদ্রব
মো. আওলাদ হোসেন, শ্রীনগর (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে আড়িয়াল বিলসহ বিভিন্ন বিল ও চকে বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে শ্রীনগর উপজেলায় সাপের কামড়ে চারজন অসুস্থ হয়েছেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সাপে কাটা রোগীর চারজনের মধ্যে দুজনকে ঢাকার রেফার করা হয় ও বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলার মুন্সিরহাটি গ্রামের জুলমত আলী জানান, এ বছর আড়িয়াল বিলে বিষধর সাপের আনাগোনা বেশি। গত এক সপ্তাহ আগে বিলে ধান কাটতে গিয়ে আরদিপাড়া ও বাঙ্গাছাড়া গ্রামের দুজন সাপের কামড়ে আহত হন। আমরা সাপের ভয়ে লাঠিসোটা নিয়ে আতঙ্কের মধ্যে দিয়ে ধান কাটতে বিলে যাই।
এছাড়া হাসারগাঁও, পাড়াগাঁও, টুইন্না মান্দা, বিবন্দী, বারইগাঁও চকে (ছোট বিলে) সাপের উপদ্রবের কারণে কৃষকরা ভয়ে ভয়ে ধান কাটে।
সোমবার সকালে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হোগলাগাও চকে কৃষকরা ধান কাটতে গিয়ে দুটি সাপ বিষধর কালজাত (কাল গোখরা) দেখতে পান। এ সাপের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক কৃষকই পাকা ধান কাটতে খেতে যাচ্ছে না।
