Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:০৫ পিএম

নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিখোঁজের একদিন পর গৃহবধূ তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার। সংগৃহীত ছবি

Advertisement

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   

উদ্ধার হওয়া ওই নারী উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন। সেখানে বসে তাকে কিছু খেতে দেখা যায়। ঘটনা জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী অনেকে ভিড় জমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু শুরুতে তিনি সহযোগিতা করতে রাজি হননি এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

উদ্ধারের পর ওই নারীর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, সকালে একজন নারী গাছের মগডালে বসে থাকার খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম