Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩১ পিএম

টঙ্গীতে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার খবির আহাম্মেদ ওরফে কবির।

Advertisement

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার (৬ মে) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে খবির আহাম্মেদ ওরফে কবিরকে (৫৫) গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।  

এর আগে মঙ্গলবার (৫ মে) রাতে তাকে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়ভাবে তিনি ‘পিস্তল কবির’ নামে পরিচিত এবং গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২৩ আগস্ট উত্তরা পূর্ব থানায় করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, খবির টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকায় অবস্থান করছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, খবির আহাম্মেদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলা রয়েছে।  বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

‘গ্রেফতার হতে পারি’, তিরঙ্গা মিছিলের ডাক দিয়ে অভিজিৎ দীপকে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

আরও পড়ুন

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম