Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর সেবনের জন্য রাখা ইয়াবা বিক্রি করছেন সাবেক ইউপি সদস্য

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

স্বামীর সেবনের জন্য রাখা ইয়াবা বিক্রি করছেন সাবেক ইউপি সদস্য

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন ও তার স্বামী নূর মোহাম্মদ। ফাইল ফটো।

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বামীর সেবনের জন্য রাখা ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দম্পতির মাদক বিক্রির একটি ভিডিও ছড়িয়ে পড়ে।  উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হলেন সাবিনা ইয়াসমিন। তিনি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক সদস্য এবং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া গ্রামের ঈদগাঁও মিয়াজি বাড়ির বাসিন্দা।  

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবিনা ইয়াসমিন ও তার স্বামী নিজ বসতঘরে ক্রেতার হাতে ইয়াবা ও সেবনের সরঞ্জাম তুলে দিচ্ছেন এবং বিনিময়ে টাকা গ্রহণ করছেন।

অভিযোগের বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করেন। টাকার প্রয়োজন হওয়ায় স্বামীর জন্য রাখা ইয়াবা থেকে কিছু কয়েকজনের কাছে বিক্রি করেছি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের হেয় করার জন্য প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে তার স্বামী নূর মোহাম্মদ দাবি করেন, তিনি নিজে ইয়াবা সেবন করলেও বিক্রির সঙ্গে জড়িত নন। তবে মাদক সেবন করা অপরাধ কিনা- এ প্রশ্নে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, মাদক সিন্ডিকেট এখন খোলাখুলিভাবে সক্রিয়। বিষয়টি লোকমুখে শুনেছি। মাসিক সভায় মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও প্রশাসনের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।

এলাকাবাসীর কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সাবেক এই ইউপি সদস্য ও তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিবাদ করলে হুমকি ও হামলার শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, এ দম্পতি এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: মন্ত্রী এ্যানি

লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: মন্ত্রী এ্যানি

মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম