Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাতামুহুরী নদীতে শিশুর মৃত্যু

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:১৬ পিএম

মাতামুহুরী নদীতে শিশুর মৃত্যু

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে  সাংবাদিকপুত্র নুরে ইলাহী নাদিম (১২) মারা গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নুরে ইলাহী নাদিম (১২) সাংবাদিক অলি উল্লাহ রনির মেঝ ছেলে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে নাদিম চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাহারিয়াঘোনা গ্রামের বাড়ির কাছে মাতামুহুরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।

কোরক বিদ্যাপীঠের শিক্ষক রিদুয়ানুল হক জানান, নাদিম ছিল ভদ্র, নম্র, শান্ত ও সবার প্রিয় একজন শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সহকর্মী সাংবাদিক অলি উল্লাহ রনির ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

এসএসসি পরীক্ষা ২০২৬ ১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের ৩ উপজেলায় বন্যার উন্নতি, কাটেনি দুর্ভোগ

কক্সবাজারের ৩ উপজেলায় বন্যার উন্নতি, কাটেনি দুর্ভোগ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম