Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৮০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির সতর্কতা জারি

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

১৮০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির সতর্কতা জারি

সীমান্তজুড়ে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: যুগান্তর

Advertisement

তিন দিক দিয়ে ভারত বেষ্টিত সীমান্ত জেলা পঞ্চগড়ের সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে জেলার ১৮০ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এছাড়া পুরো সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। একই সঙ্গে পঞ্চগড়ের চেকপোস্টগুলোতেও সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোসহ সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। 

এ ব্যাপারে পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্ল্যাহ মোহাম্মদ কায়েস বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে পুশইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানবপাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।  

উল্লেখ্য, পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার ও শিলিগুড়ি জেলার অবস্থান। এসব এলাকায় দেশ বিভাগের পর থেকেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ কয়েকটি জেলার অনেক নাগরিকের আত্বীয়-স্বজন বসবাস করেন। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ বিজয়ের পর এবং বিজেপির নেতাদের বাংলাদেশিদের পুশইনের হুঁশিয়ারিতে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

শরতের নীলাকাশে উদ্ভাসিত মোহনীয় কাঞ্চনজঙ্ঘা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু  জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু জব্দ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম