নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
Advertisement
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:০৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধান ও খড় জড়ো করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামে এক যুবকে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সৌরভ (১৮) ওই এলাকার হাসান আলীর ছেলে।
আফতাফগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির উঠানে ধান ও খড় জড়ো করতে থাকেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

-69fdfa7493f78.jpg)