Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:২৩ পিএম

রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

Advertisement

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস পালিত হয়েছে। 

শনিবার (৯ মে) দিবসটি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে ছিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় এবং যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ সৈনিকদের স্মরণে এ কর্মসূচি পালন করেন প্রকল্পে কর্মরত রুশ নাগরিকরা।

আয়োজিত শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রাশিয়ান নাগরিক এবং তাদের স্ত্রী-সন্তানরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ যোদ্ধাদের ছবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে পুরো গ্রিন সিটি এলাকা প্রদক্ষিণ করেন এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানান।

অংশগ্রহণকারীরা জানান, এ কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদ যোদ্ধাদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠান ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় গ্রিন সিটি স্টেডিয়ামে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশের বৃহত্তম এ প্রকল্প ঘিরে ঈশ্বরদীর পদ্মা নদীর তীর ঘেঁষে মহা কর্মযজ্ঞ চলমান আছে। উৎপাদন শুরু হলে এখান থেকে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই পূরণ হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

আরও পড়ুন

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম