Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ

Advertisement

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্ব ত্রুটিমুক্ত করা হয়েছে। নির্মাণাধীন এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ সেফটি ভাল্ব হিসাবে ব্যবহৃত প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (PORV/POSV) সমস্যা সমাধানের পর বুধবার ১৬ মেগাপাসকেল (MPa) উচ্চচাপে এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে রূপপুর ইউনিট-২ এর জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান এয়ার কার্গোতে দেশে আসতে পারে। 

সরকারি কর্মকর্তারা জানান, দেশে আসার পরে সেই ইউরেনিয়াম নিরাপদে রূপপুর কেন্দে নিয়ে যাওয়া হবে। 

সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে ৯টি কার্গো বিমানে এই ইউরোনিয়াম দেশে আসবে। গত মাসে এই জ্বালানি আসার কথা ছিল। কিন্তু পাকিস্তান তার আকাশ সীমার ওপর দিয়ে পরিবহণের অনুমতি দেয়নি। তাই এখন রুট পরিবর্তন করে চীনের ওপর দিয়ে আনা হচ্ছে ইউরেনিয়াম।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (NPCBL) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বুধবার রাতে জানান, আগের রাত থেকে শুরু হওয়া পরীক্ষাটি মেইন কন্ট্রোল রুম (MCR) ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ECR)-উভয় স্থান থেকেই পরিচালনা করা হয়। পরীক্ষার সময় কন্ট্রোল ভাল্বগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। এগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভাল্বের (MSV) কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। 

এ সময় ভাল্বের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত বিষয় পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষা শুরুর আগে ও চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়। পরবর্তী ধাপে প্রায় ১৮ MPa চাপে আরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে এগিয়ে প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করে পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে।

গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, সেফটি ভাল্বের ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে ত্রুটি মেরামত বা বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময়সীমা তখন জানানো হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব পড়বে না রূপপুরে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার দ্বারপ্রান্তে রূপপুর

আগস্টে হচ্ছে না, সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে রূপপুর

আগস্টে হচ্ছে না, সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে রূপপুর

বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য বেরিয়ে এলো রূপপুরে

বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য বেরিয়ে এলো রূপপুরে

আরও পড়ুন

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

৩৬ পিলারে ফাটল, ঝঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

৩৬ পিলারে ফাটল, ঝঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১

গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম