Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

Advertisement

কৃষক কার্ড বিতরণে অনিয়ম, দুর্নীতি ও দলীয় প্রভাবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, কৃষক কার্ডসহ সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ১ হাজার ১৭০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়। সরকারি কৃষি সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষককে কার্ড দেওয়া হয়েছে।

কায়সার কামাল বলেন, কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির দলীয় পরিচয়, ধর্ম, বর্ণ বা অন্য কোনো বিষয় বিবেচনা করা যাবে না। প্রকৃত ও যোগ্য কৃষকদের স্বচ্ছ প্রক্রিয়ায় কার্ড দিতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জনগণের জন্য সরকার যে অনুদান ও সুযোগ-সুবিধা বরাদ্দ করে- তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া প্রশাসনের দায়িত্ব। কেউ কার্ড বিতরণে অনিয়ম করলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

ফ্যামিলি কার্ড বিতরণে অতীতে কিছু ভুলত্রুটির কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সেসব সমস্যা চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক কার্ড বিতরণের ক্ষেত্রেও যাতে কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে শুরু থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

দুর্গাপুর-কলমাকান্দার জামদানি শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের জামদানি ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পরিচিতি পেয়েছে। কোনো কোনো জামদানি শাড়ি দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারিগরদের আর্থিক প্রণোদনা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা গেলে দুর্গাপুর-কলমাকান্দাকে জামদানি শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

পাহাড়ি এলাকায় খাবার পানির সংকট ও বন্য হাতির উপদ্রব প্রসঙ্গে কায়সার কামাল বলেন, শেরপুর ও নেত্রকোনার পাহাড়ি অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এ দুই সমস্যা সমাধানে সমন্বিত প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। যারা তা করবেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হেলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

কৃষক কার্ড কারা পাবেন, কারা পাবেন না; মিলবে যেসব সুবিধা

কৃষক কার্ড কারা পাবেন, কারা পাবেন না; মিলবে যেসব সুবিধা

১৭ সেপ্টেম্বর কার্ড পাবেন এক লাখ কৃষক

১৭ সেপ্টেম্বর কার্ড পাবেন এক লাখ কৃষক

খুলনায় প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২৩ হাজার ১০৫ কৃষক

খুলনায় প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২৩ হাজার ১০৫ কৃষক

আরও পড়ুন

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

টুঙ্গিপাড়া থানায় আগুন, মামলার আসামি ৮ হাজার

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগ

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

কোনো কাজই ঘুস ছাড়া হয় না যে অফিসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম