Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১

গভীর সমুদ্রে মালয়েশিয়াগামী উদ্ধার করা ট্রলার। ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে গভীর সমুদ্রে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচার চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর আগে বুধবার দিবাগত রাতে সেন্টমার্টিনের লাইটহাউস থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল দূরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

আইএসপিআর জানায়, মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। বোটটির কাছে গিয়ে কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে বোটটি উদ্ধার করে। এ সময় বোটটিতে পানি ঢুকতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৬৫ জন মানব পাচারের শিকার এবং ১১ জন পাচার চক্রের সদস্য বলে জানিয়েছে নৌবাহিনী।

আইএসপিআরের আরও জানায়, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানব পাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল। আটক ১১ জন এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নৌবাহিনী জানিয়েছে, বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প বিকল হয়ে ভেতরে পানি ঢুকে পড়ায় যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

বিদেশে পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার

বিদেশে পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

বনভোজনে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান, প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি

বনভোজনে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান, প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি

মিয়ানমারে পাচার কালে সারসহ আটক ১০

মিয়ানমারে পাচার কালে সারসহ আটক ১০

কক্সবাজারে ১৪ কেজি আইসসহ আটক ১

কক্সবাজারে ১৪ কেজি আইসসহ আটক ১

আরও পড়ুন

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম