Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. খলিলুর রহমান (৩৫) নামের এক দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে খলিলুর রহমান গুরুতর দগ্ধ হয়েছেন।

খলিলুর রহমান চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের দোকান চালানোর পাশাপাশি বোতলজাত পেট্রোল বিক্রি করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে একই গ্রামের সুমন মিয়া ওই দোকানে যান। সেখানে পেট্রোলসহ নগদ টাকা দাবি করেন সুমন। টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে দোকানের সামনে রাখা দুই লিটারের একটি বোতল থেকে পেট্রোল নিয়ে খলিলের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন তারা। 

এতে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আগুনে দোকানের কিছু মালামালও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার পর অভিযুক্ত সুমন মিয়া পলাতক রয়েছেন। তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।  

খবর পেয়ে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। দগ্ধ ব্যবসায়ীও চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে সুমন মিয়া কী কারণে এমন করেছেন তা স্থানীয়রা জানাতে পারেননি বলে জানান ওসি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার

ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শনে ডেপুটি স্পিকার

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ-গর্ভপাত, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ-গর্ভপাত, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

আরও পড়ুন

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম