Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি নৌকা ডুবে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৮ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশি রয়েছেন। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক শিশু ও এক নারীকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার ব্যক্তিরা পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয়রা জানান, উন্নত চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের কিছু স্থানীয় ও ক্যাম্পের দালাল স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গাদের টার্গেট করে মালয়েশিয়ায় নেওয়ার জন্য টেকনাফের পাহাড়ি এলাকায় জড়ো করেন। পরে রাতের আঁধারে তাদের সাগরে নোঙর করা বড় জাহাজে তোলার জন্য ছোট ছোট নৌকায় করে মালয়েশিয়াগামী বোটে তুলে দেওয়ার উদ্দেশে নিয়ে যান।

এ সময় বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় বঙ্গোপসাগরের তীরে নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন নিখোঁজ হওয়ার পাশাপাশি দুজনের লাশ উদ্ধার করা হয় এবং জীবিত উদ্ধার করা হয় ১৬ জনকে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বিদেশে পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার

বিদেশে পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

আরও পড়ুন

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

ভাসমান হাটে চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

বিয়ের আশ্বাসে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর বাবা স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম