Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

প্রতীকী ছবি

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি বেগম ও তাদের মেয়ে লিমা খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানঘর খুলছিলেন মিলি বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মেয়ে লিমা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার

জব্দ করা প্রাইভেটকার ভাঙচুর, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

জব্দ করা প্রাইভেটকার ভাঙচুর, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন

মাদক সম্রাট জুয়েলের বিরুদ্ধে অর্থ পাচার মামলা ২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

আরও পড়ুন

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

​পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম