Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কটিয়াদীতে বাড়ির ফটক ধসে শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:০৬ পিএম

কটিয়াদীতে বাড়ির ফটক ধসে শিক্ষার্থীর মৃত্যু

আরিয়ান হোসেন আরাবি

Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাঁচিলের গেট ধসে আরিয়ান হোসেন আরাবি (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকার শাহবাগে অবস্থিত পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরাবি কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া মহল্লার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

শনিবার সন্ধ্যায় আরাবি তার বন্ধুদের নিয়ে খেলাধুলা করছিল। এ সময় তারা প্রতিবেশী মৃত ফরিদ মিয়ার বাসার সামনের গাছ থেকে আম পাড়ার জন্য পাঁচিল বেয়ে গেটের উপর ওঠে। গেটের উপরে থাকা ইটের গাঁথুনি ধসে আরাবির উপর পড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়।

আরাবির চাচা মনিরুজ্জামান মনির জানান, আমার ভাতিজা আরাবি প্রতিবেশী ফরিদ মিয়ার বাসার আমগাছ থেকে বন্ধুদের সঙ্গে আম পাড়ার জন্য নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় এক বন্ধু বাউন্ডারি ওয়ালের উপর ওঠার পর পুরাতন গেটের উপরে থাকা দেয়াল  ভেঙে পড়ে। নিচে দাঁড়িয়ে থাকা আরাবির শরীরে দেয়াল ধসে পড়লে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রোববার সকালে তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

পাগলা মসজিদের দানবাক্স মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম