Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ২৬

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৫৬ পিএম

সিলেটে হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ২৬

ফাইল ছবি।

Advertisement

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত দুই শিশুর মধ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিজানুর রহমানের নয় মাস বয়সি ছেলে আকরামুল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইমরান মিয়ার আট মাস বয়সি ছেলে সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।

আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সিলেটের হাসপাতালগুলোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। ১০০ শয্যার ‘হাম ডেডিকেটেড’ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোববার সকাল পর্যন্ত ১১৪ জন শিশু ভর্তি ছিল। ফলে একাধিক শিশুকে এক বেডে রেখে চিকিৎসা দিতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় ১৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।  তবে সিলেটে ল্যাব পরীক্ষার পূর্ণাঙ্গ সুবিধা না থাকায় অনেক ক্ষেত্রে উপসর্গ দেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সংকটাপন্ন রোগীদের নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।

একই সময়ে রোববার ২৪ ঘণ্টায় আরও ১২২ শিশু নতুন করে উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বাধিক ৫৪ জন ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।  

এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন এবং ছাতক, মৌলভীবাজার, দিরাইসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন রোগী ভর্তি আছে, যার মধ্যে ১১৮ জনই শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে। বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও শান্তিগঞ্জসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে নতুন রোগী আসার হার বাড়ছে বলে জানানো হয়েছে। 

এ পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি টিকাদান কর্মসূচি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম