Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে চিকিৎসাধীন আবুল কালামের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫৪ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে চিকিৎসাধীন আবুল কালামের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আবুল কালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আবুল কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া তার শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।  

এর আগে রোববার (১০ মে) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে বাবা ও তার তিন ছেলে দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটসংলগ্ন কুতুবপুর লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে- মেহেদী (১৭), যমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তিতাস গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম