Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দরে খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজছাত্রী লাঞ্ছিত

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

বন্দরে খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজছাত্রী লাঞ্ছিত

Advertisement

নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজের অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধে। 

বুধবার বিকালে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নবীগঞ্জ খেয়াঘাটের টোল আদায় কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, তারা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। প্রতিদিন পড়াশোনার জন্য তাদের বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পারাপার হতে হয়। ঘাটের নিয়ম অনুযায়ী, ইজারাদারের ট্রলারে পার হলে নির্ধারিত ২ টাকা টোল দিতে হয়; কিন্তু সাধারণ নৌকায় পার হলে কোনো টোল দেওয়ার নিয়ম নেই।

বুধবার বিকালে ওই ছাত্রীরা নৌকা দিয়ে পার হতে ঘাটে পৌঁছলে টোল আদায়কারী জুম্মন তাদের কাছে টোল দাবি করেন। ছাত্রীরা নৌকায় পার হওয়ার কারণে টোল দিতে অস্বীকৃতি জানালে আদায়কারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ছাত্রীদের ঘিরে ধরেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ অশোভন আচরণ শুরু করেন।

লাঞ্ছনার শিকার এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন এই পথ দিয়েই কলেজে যাই। নৌকায় পার হলে টোল দেওয়ার নিয়ম না থাকলেও জুম্মন ও তার সহযোগীরা আমাদের আটকে রেখে অপমান করেছেন। তাদের ব্যবহারের ভাষা এতটাই কুরুচিপূর্ণ ছিল যে আমরা হতভম্ব হয়ে গিয়েছি। জনসম্মুখেই তারা আমাদের সঙ্গে এমন আচরণ করার সাহস পেয়েছে।

স্থানীয়রা জানান, নবীগঞ্জ খেয়াঘাটের ইজারাদারের লোকজনের বিরুদ্ধে প্রায়ই সাধারণ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের সঙ্গে টোল আদায় নিয়ে তারা প্রায়শই তর্কে জড়ায়।

টোল আদায়কারী জুম্মন বলেন, আমি তাদের কাছে টোলের টাকা চেয়েছি। তারা কলেজ আইডি কার্ড প্রদর্শন করলে ভাড়া নিতাম না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

‘আইভীর বাড়ির একটি ইটও থাকবে না’

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারে ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম