Logo
Logo
×
   

সারাদেশ

গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেল যুবক, অতঃপর...

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেল যুবক, অতঃপর...

মাদারীপুর জেলা হাসপাতাল। ফাইল ছবি

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে বেকায়দায় সোহাগ ফকির (৩৬) নামে এক মাদক কারবারি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গ্রেফতার সোহাগ ফকির (৩৬) সদর উপজেলা পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদরে ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি স'মিলের পাশ থেকে সোহাগ ফকিরকে গ্রেফতার করে ডিবি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেলে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে আসা হয়।  

এ সময় ওই মাদক কারবারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু নাঈম বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গ্রেফতার এড়াতেই মূলত তিনি ইয়াবা গিলে খেয়ে ফেলেছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .