Logo
Logo
×

Advertisement

রাজধানী

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার।

Advertisement

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজিব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন শিশুকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, দশটি লোহার রড, একটি করাতযুক্ত চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে মো. হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। 

প্রাথমিকভাবে জানা যায়, চক্রটি পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করত। এ ছাড়া অসতর্কতার সুযোগ নিয়ে নারী পথচারীদের ব্যাগ থেকেও মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী হাতিয়ে নিত তারা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নতুন কৌশলে ছিনতাই, বাইকারদের জন্য মৃত্যুফাঁদ

নতুন কৌশলে ছিনতাই, বাইকারদের জন্য মৃত্যুফাঁদ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’

রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

মোহাম্মদপুর থানার অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

জেআর কুরিয়ারে ফের হামলা, মামলার বাদীকে হত্যার হুমকিতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক

জেআর কুরিয়ারে ফের হামলা, মামলার বাদীকে হত্যার হুমকিতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম