নির্জন পাহাড়ি এলাকায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
Advertisement
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বেড়াতে গেলে নির্জন পাহাড়ি এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার অনুযায়ী, বুধবার দুপুরে ওই ছাত্রী তার এক কিশোরী সঙ্গীসহ বাড়ির কাছে পাহাড়ি এলাকায় যায়। ফেরার পথে একটি মৎস্য খামারের কয়েকজন শ্রমিক তাদের পথরোধ করে। পরে তাদের দুজনকে জোরপূর্বক নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ছাত্রীকে কয়েকজন ধর্ষণ করে। একই সময়ে তার সঙ্গে থাকা কিশোরীকেও আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন কিশোরসহ চারজন রয়েছে। তারা হলো- মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আবদুর রহিম (১৯)। এ ঘটনায় জড়িত এখনো তিনজন পলাতক রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
