Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৫২ পিএম

ঘুরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মেঘলা আকাশের মধ্যে বাড়ির বাইরে ঘুরতে গিয়ে বজ্রপাতে ফাহাদ মিয়া নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ফাহাদ মিয়া (১৫) উপজেলার বিনাউটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় অ্যাডভোকেট হুমায়ুন কবির খান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, দুপুরে আকাশ মেঘলা হয়ে এলে ফাহাদ বাড়ির বাইরে ঘুরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কসবা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাহাদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম