Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জের তিন পিবিআই কর্মকর্তা পেলেন আইজি ব্যাজ

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:১৪ পিএম

নারায়ণগঞ্জের তিন পিবিআই কর্মকর্তা পেলেন আইজি ব্যাজ

পুরস্কারপ্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তা। ফাইল ছবি

Advertisement

ক্লুলেস মামলা তদন্তে অভূতপূর্ব সাফল্যের জন্যে নারায়ণগঞ্জ পুলিশের তদন্তকারী শাখা- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তিন কর্মকর্তা আইজি ব্যাজ পেয়েছেন। ব্যাজ প্রাপ্তরা হলেন, উপ-পরিদর্শক পুলক সরকার, মো. জাহিদ হোসেন রায়হান ও সৈয়দ দেলোয়ার হোসেন। 

২০২৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ওই তিন পুলিশ কর্মকর্তা এ ব্যাজ পেয়েছেন।

এ পুরস্কারটি বাংলাদেশ পুলিশের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার, যা পুলিশ সদস্যদের অসামান্য অবদান, প্রশংসনীয় কাজ, সাহসিকতা এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে পুলিশ বাহিনীর সদস্যদেরকে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ যোগদানের পর থেকে একের পর এক ক্লুলেস হত্যাকাণ্ড ও ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন, অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পিবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিবিআই জেলায় উল্লেখযোগ্যসংখ্যক ক্লুলেস হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতার করে। যার ফলশ্রুতিতে ২০২৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে পিবিআই নারায়ণগঞ্জ জেলা থেকে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে এ আইজি ব্যাজ দেওয়া হয়। 

উপ-পরিদর্শক পুলক সরকার সোনারগাঁও থানার ক্লুলেস প্রতিবন্ধি সোহেল (৪১) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার ও ছিনতাইকৃত আলামত (অটোরিকশা) উদ্ধারসহ মামলাটি সফলভাবে নিস্পত্তি করার স্বীকৃতি স্বরূপ এ আইজি ব্যাজ পান। 

উপ-পরিদর্শক মো. জাহিদ হোসেন রায়হান আড়াইহাজার ও বন্দর থানার দুটি মাথাবিহীন অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত এবং ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামিদের গ্রেফতার করেন। এছাড়া বন্দরে সালিশ বৈঠকে হাতুড়ি পেটায় শ্রমিক হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার এবং ফতুল্লায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মূল রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করে মামলাগুলো তদন্ত ও সফলভাবে নিস্পত্তি করার স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাজ পান। 

এছাড়াও উপ-পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন রূপগঞ্জের ক্লুলেস যুবক হত্যা মামলার আসামি গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার ও হত্যার মূল রহস্য উদঘাটন করে মামলা নিস্পত্তি করার স্বীকৃতিস্বরুপ আইজি ব্যাজ পান।

উল্লেখ্য, এ বছরই প্রথম পিবিআই নারায়নগঞ্জ জেলা থেকে সর্বাধিক তিন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজ পুরস্কারে ভূষিত হলেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে উল্লিখিত তিন এসআইকে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজি ব্যাজ (এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ)পরিয়ে দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

পুলিশের সক্ষমতা বাড়াতে উদ্যোগ কেনা হবে ৬,৬০৯ কোটি টাকার ৫,৮৩০ গাড়ি

আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

অপ্রতিম হত্যা আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম