ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৪
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে হাম এবং হাম উপসর্গে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৩৩ শিশুর মৃত্যু হলো। গত ১২ মে রাতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে ৯ মাসের ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। সেই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২০ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ১০৪ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৩৪০ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ২০৩ শিশু।
