Logo
Logo
×
   

সারাদেশ

দোকান থেকে ফেরার পথে স্কুলছাত্রী ধর্ষণ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

দোকান থেকে ফেরার পথে স্কুলছাত্রী ধর্ষণ

নরসিংদীর পলাশে দোকান থেকে ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ থানার পূর্ব পলাশ দড়িহাওলাপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী দোকান থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিবেশী মিসাত শেখ ও তার সহযোগী মারুফ। পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে অভিযুক্ত মিসাত শেখ তাকে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত মিসাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

আজ (১৫ মে) পুলিশ গ্রেফতারকৃত প্রধান আসামি  মিসাত শেখকে আদালতে প্রেরণ করেছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামি মিসাত শেখকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .